একদিনে ডেঙ্গুতে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু | ছবি: সংগৃহীত
0

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৫ জন।

আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।

অন্যদিকে, সারা দেশে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৮৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

এফএস