মূল ঘটনাটি ঘটে আল-হিলালের বিপক্ষে আল-তাউনের ৬-০ গোলের হারের ম্যাচে। সেদিন জোটার ঘনিষ্ঠ বন্ধু ও আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান ও কটূক্তি করা হয়।
জোটার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস। ফলে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সৌদি ফুটবল অঙ্গনে।
এ ঘটনায় আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মাঠে সাম্প্রতিক সময়েও ভালো অবস্থায় নেই আল-তাউন।
লিগে প্রথম সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে লিগের ১৭তম স্থানে আছে দলটি। এরই মধ্যে কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইনকে দায়িত্ব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।





