আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অভিযানকালে আশিকের কাছ থেকে হেরোইন সেবনের উপকরণ হিসেবে একটি ম্যাচলাইট, ১০ টাকার মোড়ানো একটি নোট, রাংতা ও একটি বোতলের ক্যাপ জব্দ করা হয়।
আরও পড়ুন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোরশেদ আলমের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে আশিকের মা রেবেকা বেগম (৫০) ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
পরে হেরোইন সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী আশিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ও সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।





