
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফল প্রকাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministry of Home Affairs) অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (Department of Narcotics Control - DNC) নবম গ্রেডের তিন ক্যাটাগরির পদের বাছাই পরীক্ষার ফল (Preliminary Exam Result) প্রকাশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (Bangladesh Public Service Commission - BPSC) অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও। গতকাল (বুধবার, ৪ মার্চ) বিকেলে ওই উপজেলার চেংমারী গ্রামে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাজুর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তার স্ত্রী সুলতানা শিল্পীকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩
মৌলভীবাজারের কুলাউড়ার পরিনগরে (সুপার কলোনি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা, গাঁজা, চোরাইমদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুলাউড়ার পরিনগর সুইপার কলোনিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব-৯ শ্রীমঙ্গল সিপিসি শ্রীমঙ্গল ও রিজার্ভ পুলিশ সহযোগিতা করে।

‘সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে’
ডোপ টেস্টের প্রতিবেদনে পজিটিভ হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। একইসঙ্গে নতুন নীতিমালায় সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ভেজাল মদ এবং গাঁজা জাতীয় অপ্রচলিত মাদক কুশের একটি আধুনিক ল্যাব ধরা পড়েছে। এ ঘটনায় ৩ জনকে আটকসহ ভাটারা ও টঙ্গী পূর্ব থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

আইটি ব্যবসার আড়ালে মাদক বিক্রি; ১৮ কেজি সিসাসহ গ্রেপ্তার ২
আইটি ব্যবসার আড়ালে পরিচালিত মাদক ব্যবসার মূলহোতাসহ ২ জনকে ১৮ কেজি সিসাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জামালপুরে বিপুল ইয়াবাসহ এক নারী আটক
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (রোববার, ১৬ নভেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার দিকপাইত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী মোহনা এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪শ পিছ ইয়াবাসহ সালেহা বেগম নামের ওই নারীকে আটক করা হয়। সালেহা বেগম শহরের মুসলিমাবাদ এলাকার আব্দুল সামাদের স্ত্রী।

আগারগাঁওয়ে কোস্ট গার্ডের মাদকবিরোধী কর্মশালা
আগারগাঁও শের-ই-বাংলা নগরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মাদকবিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। আজ (বুধবার, ৩০ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

পতেঙ্গা চাইনিজ ঘাটে কোস্ট গার্ডের হাতে মাদক জব্দ
চট্টগ্রামের পতেঙ্গা চাইনিজ ঘাট থেকে ৭১ বোতল ভদকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিরিয়ায় ৩০ টনেরও বেশি মাদক জব্দ
ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের নিয়ন্ত্রণে থাকা সিরীয় সেনাবাহিনীর মালিকানাধীন একটি কারখানা থেকে ৩০ টনেরও বেশি মাদক জব্দ করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মধ্যরাতে গুলশান-বনানী ও উত্তরার ৮ হোটেলে অভিযান, বিপুল মদ উদ্ধার
মধ্যরাতে রাজধানীর গুলশানের রেনেসাঁ, ওয়েস্টিন, বনানীর হোটেল শেরাটন আর উত্তরার রিজেন্সি হোটেলসহ আটটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নেত্রকোণায় সেনা অভিযানে ২৮ কেজি গাঁজাসহ দু’জন আটক
নেত্রকোণায় সেনাবাহিনীর অভিযানে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।