এছাড়া দ্বিপাক্ষিক এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব আরোপ করেন। রোসাটম ডিজি প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দেন।
বৈঠক শেষে মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছাস্মারক বিনিময় করেন।
উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যরা এ দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দ্রুত সফল বাস্তবায়নের দিকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।




