
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা অর্জনে বিদ্যুৎকেন্দ্রে দিনব্যাপী উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু ২৮ এপ্রিল
অবশেষে এ বছর আগস্টেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সে লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু করা হবে। তবে এ প্রকল্পের পুরোপুরি সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ: অর্থমন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাজধানীর পরিকল্পনা কমিশনে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন; হুমকিতে ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা
পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে হচ্ছে বালু উত্তোলন। আর এতে হুমকির মুখে পড়ার আশঙ্কা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও হার্ডিঞ্জ ব্রিজসহ গুরুপূর্ণ স্থাপনা। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশপাশের চরের ফসলি জমি। এতে প্রতি বছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তিপত্র খতিয়ে দেখার পরামর্শ
বড় অংকের অর্থ লোপাটের অভিযোগ
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পেছনে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে বাংলাদেশ, যা পুরো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। একটি অনভিজ্ঞ দেশ হিসেবে অতিরিক্ত ব্যয়ে এতো বড় নির্মাণ প্রকল্পের ভার নেয়ার বিনিময়ে এর আড়ালে বড় অংকের লোপাটের অভিযোগ উঠেছে এরইমধ্যে। তবে, দুই দেশের মধ্যে সম্পর্ক ও চলমান প্রকল্প ঠিক রাখতে রূপপুরের বিষয়টি এখনো আলোচনায় আনেনি অন্তর্বর্তী সরকার। যদিও বিশ্লেষকরা বলছেন, আর্থিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে খতিয়ে দেখতে হবে প্রকল্পের সব চুক্তিপত্র।

সেনাবাহিনী বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে
দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ (শনিবার, ১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত জানা গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উৎপাদন মেয়াদ বাড়লেও ব্যয় বাড়ছে না
যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় আগামী ডিসেম্বরেও উৎপাদনে যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এক বছর সময় বাড়িয়ে লক্ষ্য ধরা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে আশার কথা, মেয়াদ বাড়লেও বাড়বে না খরচ। আর বাংলাদেশের ১০ শতাংশ প্রকল্প খরচ টাকায় নিতে রাজি হয়েছে রাশিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটম। এরমধ্যেই সঞ্চালন লাইনের বাকি থাকা কাজ শেষ করতে চায় পিজিসিবি।