১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ | ছবি: এখন টিভি
1

আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সানাউল্লাহ।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট সাত ধাপে অনুষ্ঠিত হবে। আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।’

ইসি সানাউল্লাহ জানান, দেশে ৪৫৮০টি ইউনিয়ন আছে, এর মধ্য ৪২৭২টি নির্বাচনের আওতাভুক্ত। বার্ষিক পরীক্ষা, বোর্ড পরীক্ষাসহ, ঈদ, পূজা সবকিছু বিবেচনায় নিয়ে সাত ধাপে নির্বাচন হবে।

আরও পড়ুন:

যে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন হবে

প্রথম ধাপ: ১- ১২ নভেম্বর

দ্বিতীয় ধাপ: ২- ১৩ ডিসেম্বর

তৃতীয় ধাপ: ৩- ৩০ ডিসেম্বর

চতুর্থ ধাপ: ৪- ১৭ জানুয়ারি, ২০২৭

পঞ্চম ধাপ: ৫- ৪ ফেব্রুয়ারি, ২০২৭

ষষ্ঠ ধাপ: ৬- ২২ এপ্রিল, ২০২৭ (অপেক্ষাকৃত হালকা)

সপ্তম ধাপ: ৭- ২৭ মে, ২০২৭ (অপেক্ষাকৃত হালকা)

ইসি সানাউল্লাহ জানান, ৫ ধাপেই বেশিরভাগ নির্বাচন হয়ে যাবে। পরবর্তীতে বাদ পড়া ইউনিয়নগুলোতে বাকি ২ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের নির্বাচনে ঠাকুরগাঁও ছাড়া বাকি ৬৩ জেলা থেকে ৮০ উপজেলার সবগুলো ইউনিয়নে ভোট হবে।

তিনি বলেন, ‘ভোট নিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। সেপ্টেম্বরের ২৩ থেকে ২৫ তারিখে আলোচনা হবে। আইন সংশোধন না হলে বিদ্যমান আইনে নির্বাচন হবে।’

এসএস