ইউনিয়ন পরিষদ নির্বাচন

১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ
আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সানাউল্লাহ।

আদালতের রায়ে সাড়ে তিন বছর পর চেয়ারম্যান জামায়াত নেতা
সাড়ে তিন বছর আগে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল বদলের ঘটনা ঘটে। এ নির্বাচনে জয়ী হওয়ার পরও পরাজিত ঘোষণা করা হয়েছিল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদকে। অবশেষে আদালত তাকে চেয়ারম্যান ঘোষণা করে রায় দিয়েছেন।