সমুদ্রপথে মালয়েশিয়া পাচারচেষ্টা; টেকনাফে উদ্ধার ৫

উদ্ধার ৫ ব্যক্তি
উদ্ধার ৫ ব্যক্তি | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন ভিকটিমকে উদ্ধার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আর্থিক সুবিধা লাভ ও শ্রম ও সেবা আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য সেখানে জড়ো করা হয়েছিল।

উদ্ধার হওয়া পাঁচজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব। অভিযানে পালিয়ে যাওয়া মানবপাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।

এফএস