
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলায়।

টেকনাফে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুরই মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফে বিজিবির অভিযানে ৪২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় ৬৪ বিজিবির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারচেষ্টা; টেকনাফে উদ্ধার ৫
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র্যাব-১৫। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফে র্যারের অভিযানে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র্যাব-১৫। তবে এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৪ কেজি আইস, মদ ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় এক মাদককারবারিকে আটক করা হয়।

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কক্সবাজারে একরামুল হক হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

টেকনাফে অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজন অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরে র্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ এ তথ্য জানান।