সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানি বাহিনীর ব্যর্থ হামলার পর তারা দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অকেজো করে দিয়েছে। এর মধ্যে এম/টি ডাউনি নামের ট্যাংকারটি খার্গ দ্বীপ উপকূলে এবং এম/টি স্টার্ক ১ নামের ট্যাংকারটি জাস্কের কাছে অকেজো করা হয়।
এছাড়া ওমান উপসাগরে থাকা খালি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার এম/টি কাইলো পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। সেন্টকম জানিয়েছে, জাহাজটি অকেজো করার আগে ক্রুদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয় এবং পরে এর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়ে তা ব্যবহারের অযোগ্য করে দেয়া হয়।





