দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও হোটেল স্টাফদের বক্তব্য অনুযায়ী অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে।
হোটেলটিতে মদ বিক্রি এবং সেবন করা যাবে এমন কোন অনুমোদন ছিল না বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছে। পাশের একটি বার থেকে সেখানে নিয়মিত বর্ডারদের মদ সরবরাহ করা হয়।
পুলিশ জানায়,উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক—গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।





