উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম– লি শিংচিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) উত্তরার তিন নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।