প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে টার্মিনালে পার্ক করে রাখা একটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা খবর দিলে দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন পাশের আরেকটি বাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে চালক ও শ্রমিকরা দ্রুত সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বেলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত আগস্টে দিনাজপুর কোতোয়ালি থানার সামনে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিক নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




