
দ্বিতীয় দিনের মতো নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গতকাল (রোববার, ২৭সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ভারতের নয়ডায় স্লিপার বাসে আগুন, নিহত ৯
ভারতের উত্তর প্রদেশে একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে নিহত হয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) ভোরে গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

তেলের পর বাড়লো বাস ভাড়া; বাড়তি খরচে চাপে সাধারণ যাত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়লো বাস ভাড়া। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ১৭ পয়সা। একইহারে ভাড়া বাড়ানো হয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসেও। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে রুট পারমিট বাতিল করা হবে।

পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪, আহত অন্তত ১০
পটুয়াখালীতে এক অটোরিকশায় বেপরোয়া বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকে বাসে কেউ ‘আগুন লাগিয়েছে’: পুলিশ
ময়মনসিংহ নগরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কেউ ‘ইচ্ছাকৃত’ বাসটিতে অগ্নিসংযোগ করে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বাস খাদে, আহত ১৩
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের গোয়ালখালী এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী কুয়াকাটা সড়কে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. শাকিল (২১) নামের এক রোগির মৃত্যু হয়েছে। বিষপানে আক্রান্ত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামের আরও দু’জন।

টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কায় কিশোর নিহত
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় শিহাদ (১৫) নামের এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে শ্যামলী এনআর ট্রাভেলসের বাসে আগুন
দিনাজপুর সদর উপজেলার বটতলি ট্রাক টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনায় বাসটির ইঞ্জিনসহ প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

সাড়ে ৩ ঘণ্টা পর রাজশাহীর সব রুটে বাস চলাচল স্বাভাবিক
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল সাড়ে তিন ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে। নাটোরের শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে।

ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় তিনজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জামালপুরে ৯ ঘণ্টা ধর্মঘটের পর বাস চলাচল শুরু
জামালপুর জেলা প্রশাসনের সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠকের পর জেলা প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে জামালপুর থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে।