আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার হওয়া বাসায় পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে
মরদেহ উদ্ধার হওয়া বাসায় পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে | ছবি: সংগৃহীত
0

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, ওই কক্ষটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়াটিয়া বসবাস করতেন। ঘরটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শুক্রবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো ছিলো।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম, ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে তবে এ ঘটনায় এখনো আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসএস