ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সরবরাহ করা এসব খাবারে বিষক্রিয়া ছিল। এ ঘটনার পর দেশটির জাতীয় পুষ্টি সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে, সরকার তার উচ্চাভিলাষী বিনামূল্যের খাবার প্রকল্পের তত্ত্বাবধানকারী সংস্থার সংস্কারে কাজ করছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো অপুষ্টি নির্মূলে গেল বছর লাখ লাখ শিশুকে বিনামূল্যে খাবার দেয়ার কর্মসূচি চালু করেন। তবে শুরু থেকে খাদ্যে বিষক্রিয়া ও দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচনা মুখে পড়ে প্রকল্পটি।





