আজ (শুক্রবার, ২৮ আগস্ট) বিকেলে ভূল্লী উপজেলার ভূল্লী-গড়েয়া সড়কে হায়দার মার্কেট সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।
নিহত মোটরসাইকেল আরোহী বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মজিবর রহমান এর ছেলে জিহাদ ইসলাম (২০)।
আরও পড়ুন:
ওসি জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেল আরোহী জিহাদ ইসলাম ভূল্লী থেকে গড়েয়ার দিকে যাচ্ছিলেন। পথে ভূল্লী-গড়েয়া রোডের হায়দার মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় জিহাদের। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।





