সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৮ প্রবাসী বাংলাদেশির জানাজা সম্পন্ন

নওগাঁর আত্রাই উপজেলায় একসঙ্গে ৭ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলায় একসঙ্গে ৭ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে | ছবি: এখন টিভি
0

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ৭ এবং নাটোরের ১ প্রবাসীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ (শুক্রবার, ২৮ আগস্ট) সকাল ১০ টা ১৫ মিনিটে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে নিহত ৭ জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

অন্যদিকে, নাটোরের মহিষডাঙ্গা ভাটোপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে রবিউল ইসলামের জানাজা হয়। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) বিকেলে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ দেশে পৌঁছায়।

এসএইচ