পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি তার স্বামী সোহেলের সঙ্গে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে পার্শ রাস্তা থেকে আসা একটি রিক্সার সঙ্গে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।
সেসময় ছুটে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় তুলি খাতুন। আহত হয় স্বামী সেনাসদস্য সোহেল।
আরও পড়ুন:
খবর পেয়ে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেনাসদস্য সোহেলের বাড়ি নড়াইলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’





