রাঙামাটিতে পুলিশের অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ৫৮

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশ গেলো ৭ দিনের অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, চোর, ডাকাত, ধর্ষক ও দাঙ্গাবাজসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে দেশিয় চোরাই মদ, নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

সর্বশেষ আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সাপছড়ি এলাকা থেকে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় ২২১ লিটার দেশিয় চোরাই মদসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দাঙ্গাবাজ,‎ মাদক কারবারি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

‎এছাড়া গেলো ১০ সেপ্টেম্বর ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী, চোর, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ৬ জন, ১১ সেপ্টেম্বর ২০ লিটার দেশিয় চোরাই মদ ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ও মাদকসেবীসহ ৫ জন এবং ১২ সেপ্টেম্বর মাদক কারবারিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

১৩ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দাঙ্গাবাজ, চোর ও মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার হন। তাদের কাছে পাওয়া যায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট। ১৪ সেপ্টেম্বর দাঙ্গাবাজ ও মাদক কারবারিসহ ৬ জন এবং ১৫ সেপ্টেম্বর মাদক কারবারি ও মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ‘পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ