পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান হাসপাতালে পৌঁছানোর পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হাসপাতালটি পরিদর্শন করেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক।
আরও পড়ুন:
এর আগে বৃহস্পতিবার রাতেও সাবেক প্রধানমন্ত্রীর আসার প্রস্তুতি তদারকি করতে হাসপাতালটি পরিদর্শন করেছিলেন পুলিশ প্রধান। সম্প্রতি স্বাস্থ্যগত কারণে ইমরান খানকে কারাগার থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে কারাবন্দী হন ইমরান।




