আজ (শুক্রবার,১৪ আগস্ট) দুপুরে খেদারমারা এলাকায় খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে যায় পাঁচ বছর বয়সী শিশু অনুশকা চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
অন্যদিকে, পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পানিতে ডুবে মারা যায় ১২ বছর বয়সী শিক্ষার্থী কান্দারা চাকমা। পানিতে তলিয়ে যাওয়ার পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





