ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, টানেলে এখনও ২ জন আটকে আছে। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীদের একটি দল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভয়াবহ এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নির্মাণাধীন এই টানেলে কাজ করছিলেন ২২ শ্রমিক। এসময় হঠাৎ করে সেখানে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়লে সেখানে আটকে পড়ে শ্রমিকেরা।
আরও পড়ুন:
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, ‘টানেলের ভেতর আটকে পড়াদের উদ্ধারে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।’
এর আগে গেলো জুলাই মাসে সিকিমে মিথেন গ্যাসের জেরে একটি টানেলে বিস্ফোরণ ও ধসের ঘটনা ঘটে। এতে হতাহত হয় অনেক শ্রমিক।




