জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে ২ জনের প্রাণহানি

বৃষ্টির পর জাপানের এক রাস্তায় ছাতা হাতে পথচারি
বৃষ্টির পর জাপানের এক রাস্তায় ছাতা হাতে পথচারি | ছবি: রয়টার্স
0

জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২ জনের। অব্যাহত এ বৃষ্টির কারণে আটকে আছেন হাজার হাজার পর্যটক।

এমন পরিস্থিতিতে বাতিল করা হয়েছে টোকিওর নিকটবর্তী চিবা প্রিফেকচারে ট্রেন চলাচল। বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে মহাসড়কের যোগাযোগ ব্যবস্থাও।

আরও পড়ুন:

রেকর্ড বৃষ্টিপাতের ফলে জাপান আবহাওয়া সংস্থা, চিবা প্রিফেকচারের কিছু অংশের জন্য লেভেল ফাইভ সতর্কতা জারি করে। পরে বৃষ্টিপাত একটু কমে যাওয়ায় শুক্রবার চিবার জন্য বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা শিথিল করা হয়েছে।

জানা যায়, গেলো ২৪ ঘণ্টায় জাপানের চিবা শহরে ৩৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি পুরো আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের তিন গুণেরও বেশি।

এসএইচ