গত মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ অবসানে তার পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই পরিকল্পনায় ইসরাইল ও হামাস উভয়েই গত বছর সম্মত হয়েছিল এবং যুদ্ধবিরতির মাধ্যমে এর বাস্তবায়ন শুরু হয়েছিল। যদিও গত অক্টোবরে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
ট্রাম্পের দাবি, হামাস তাদের অস্ত্র সমর্পণ করতে সম্মত হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার আগে প্রায় দুই দশক ধরে গাজা শাসন করেছে এই গোষ্ঠীটি। ওই হামলার জেরেই গাজা যুদ্ধের সূত্রপাত হয়।





