বেনইয়ামিন নেতানিয়াহু
লেবাননের ৫ বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরাইল; আলোচনা চলছে বৈরুতের সঙ্গে

লেবাননের ৫ বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরাইল; আলোচনা চলছে বৈরুতের সঙ্গে

দক্ষিণ লেবানন থেকে আটক পাঁচ লেবানিজ নাগরিককে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। তাদের সঙ্গে কোনো সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা খুঁজে না পাওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে না দেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে না দেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় গাজা কিংবা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবেন না। গতকাল (শনিবার, ২২ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। তবে এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন আসন্ন নির্বাচনে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস দিচ্ছে জনমত জরিপগুলো। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার বিমানঘাঁটিতে হামলা ঘিরে নেতানিয়াহুর সামরিক উসকানি, ফাঁদে পা না দিয়ে কৌশলী অবস্থান তুরস্কের

সিরিয়ার বিমানঘাঁটিতে হামলা ঘিরে নেতানিয়াহুর সামরিক উসকানি, ফাঁদে পা না দিয়ে কৌশলী অবস্থান তুরস্কের

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে কেবল একটি সামরিক অভিযান হিসেবে দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তেল আবিব দাবি করেছে, ঘাঁটির দিকে এগোতে থাকা তুর্কি সামরিক মোতায়েন ঠেকানোই ছিল তাদের লক্ষ্য। তবে আঙ্কারা এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়ে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে, যা ঘটনাটিকে সামরিক উত্তেজনার চেয়ে এক সূক্ষ্ম কূটনৈতিক কৌশলের রূপ দিয়েছে। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তুর্কি সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা নেই, জানালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

তুর্কি সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা নেই, জানালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি হামলার শিকার ‘আবু আল-দুহুর বিমানঘাঁটি’তে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতার অংশ হিসেবে তুর্কি কর্মকর্তারা ঘাঁটিটি পরিদর্শন করলেও সেখানে স্থায়ীভাবে সেনা মোতায়েন বা ঘাঁটি গড়ার কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানান তিনি।

সিরিয়ায় সামরিক উপস্থিতি নিয়ে আঙ্কারাকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

সিরিয়ায় সামরিক উপস্থিতি নিয়ে আঙ্কারাকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে তুরস্ককে কড়া বার্তা দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এ কথা জানিয়েছেন। একই সঙ্গে আগের দিন সিরিয়ায় চালানো বিমান হামলার পেছনে ইসরাইল জড়িত ছিল বলেও পরোক্ষভাবে স্বীকার করেছেন তিনি। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধাবস্থা; তিন বছরে দেশ ছেড়েছেন পৌনে ৩ লাখ নাগরিক

ইসরাইলে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধাবস্থা; তিন বছরে দেশ ছেড়েছেন পৌনে ৩ লাখ নাগরিক

ইসরাইলে রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা সংকটের কারণে গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার নাগরিক দেশ ছেড়েছেন। দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সচ্ছল ও উচ্চশিক্ষিত নাগরিকদের এভাবে দেশ ছাড়ার প্রবণতা বা ‘সুনামি’ ইসরাইলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের অবরোধ; নেতানিয়াহুকে নিন্দা জানাতে চাপ যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের অবরোধ; নেতানিয়াহুকে নিন্দা জানাতে চাপ যুক্তরাষ্ট্রের

অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো অবরোধের বিরুদ্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যাতে প্রকাশ্যে নিন্দা জানান, তা চাইছে যুক্তরাষ্ট্র। গত ১৪ আগস্ট মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এদিন ইসরাইলি সেনারা এসে পৌঁছানো এবং তাঁবু খুলে ফেলার আগে বসতি স্থাপনকারীরা আরেকটি নতুন তাঁবু গেড়ে বাসিন্দাদের ওপর চাপ বজায় রেখেছিল। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাজ্যকে ‘ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র’ বললেন নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ‘ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র’ বললেন নেতানিয়াহু

ইউরোপে ইসরাইলের ঐতিহাসিক ঘনিষ্ঠ মিত্রদের একটি যুক্তরাজ্যকে ‘ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র’ বলে অভিহিত করে কটাক্ষ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) প্রচারিত ইসরাইলি পডকাস্ট ‘মেলেখ ব্লিটজার হাইমে’ ইসরাইল সম্পর্কে ব্রিটিশ সংবাদমাধ্যমের করা প্রতিবেদনের প্রতিবাদ জানাতে গিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরাইলের; জানালেন নেতানিয়াহু

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরাইলের; জানালেন নেতানিয়াহু

গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ শীর্ষক ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

মক্কা চুক্তি ঘিরে দুশ্চিন্তায় নেতানিয়াহু; নির্বাচনের আগে নতুন সংকটে ইসরাইল

মক্কা চুক্তি ঘিরে দুশ্চিন্তায় নেতানিয়াহু; নির্বাচনের আগে নতুন সংকটে ইসরাইল

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সদ্য সই হওয়া প্রতিরক্ষা চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরাইল। বিশ্লেষকদের অনেকেই এই চুক্তিকে ইসরাইলের আঞ্চলিক আগ্রাসী নীতির প্রতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ইসরাইলের সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত তুরস্ক, পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং যে সৌদি আরবের সঙ্গে ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী এই তিন দেশ শুক্রবার ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছে। এই সামরিক জোটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ শর্ত হল—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান ও ইউক্রেন সংঘাত: হোয়াইট হাউসে একই দিনে নেতানিয়াহু-জেলেনস্কি

ইরান ও ইউক্রেন সংঘাত: হোয়াইট হাউসে একই দিনে নেতানিয়াহু-জেলেনস্কি

ইরান ও ইউক্রেনের যুদ্ধ যখন এক জটিল সন্ধিক্ষণে, তখন মঙ্গলবার একই দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আতিথেয়তা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে এই দুই নেতার সম্পর্কের বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার: নেতানিয়াহু

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার: নেতানিয়াহু

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করতে সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার পাবে।রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।