আজ (শনিবার, ৮ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি পারভেজকে গ্রেপ্তার করতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।
আরও পড়ুন:
পরে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে সারারাত অভিযান পরিচালনা করে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।’





