বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

রেললাইনের ছবি
রেললাইনের ছবি | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ (শনিবার, ৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী।

জানা যায়, ঘটনার সময় রহিমা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় পাংশা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

শেখর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, রহিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানে কম শুনতেন বলে জানতে পেরেছেন তিনি।

খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই সরল কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছেন।

এসএইচ