ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং; অধিনায়কত্বে ফিরলেন রুট

কোচ ফ্লেমিং ও জো রুট
কোচ ফ্লেমিং ও জো রুট | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ড টেস্ট দলে শুরু হচ্ছে নতুন যুগ। টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। একই সঙ্গে আবারও ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্বে ফিরেছেন জো রুট।

৫৩ বছর বয়সী ফ্লেমিং এর আগে কোনো জাতীয় দলের প্রধান কোচ না হলেও, আইপিএলে চেন্নাই সুপার কিংসকে রেকর্ড পাঁচটি শিরোপা জিতিয়েছেন। সম্প্রতি টানা বাজে পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা বিতর্কের কারণে ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট দলের কোচের পদ থেকে সরিয়ে দেয় ইংল্যান্ড ক্রিকেটে বোর্ড। তবে সীমিত ওভারের দলের দায়িত্বে থাকছেন তিনি।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় টেস্ট অধিনায়ক হিসেবে ৬৫ ম্যাচে ইংল্যান্ডকে ২৭টি জয় এনে দিয়েছিলেন জো রুট। নতুন দায়িত্ব পেয়ে রুট বলেন, ফ্লেমিংয়ের মতো অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করে আবারও একটি সফল দল গড়ে তুলতে মুখিয়ে আছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে আগামী ১৯ আগস্ট শুরু হওয়া টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকছেন না ফ্লেমিং।

সেই সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকথিক।

জেআর