ভারতে প্রথমবার ডেঙ্গু প্রতিরোধী ‘কিউডেঙ্গা’ টিকার অনুমোদন

ডেঙ্গু প্রতিরোধী টিকা
ডেঙ্গু প্রতিরোধী টিকা | ছবি: সংগৃহীত
0

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী ‘কিউডেঙ্গ’ নামে টিকার অনুমোদন দেয়া হয়েছে। দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের এ অনুমোদনকে ডেঙ্গু প্রতিরোধে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এমন এক সময়ে এ অনুমোদন দেয়া হয়েছে যখন দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। অনুমোদিত ভ্যাকসিনটি ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দেবে।

ভ্যাকসিনটি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনাসহ ৪০টিরও বেশি দেশে অনুমোদিত হয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে ভারত। তিন মাসের ব্যবধানে এই টিকার দুটি ডোজ দেয়া হবে। ভ্যাকসিনটির আবিষ্কারক জাপানি ওষুধ প্রস্তুতকারক সংস্থা তাকেদা।

জেআর