দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশ থেকে শুরু করে পূর্ব উপকূলের ইয়াংজি নদী উপত্যকা পর্যন্ত এই বিশাল বৃষ্টিবলয় বিস্তৃত হয়েছে। ভারি বৃষ্টির কারণে রোববার সাংহাই-কুনমিং রেলপথের বেশ কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ।
ইউনান প্রদেশে ভারি বৃষ্টির ফলে উইকএন্ডে ‘টাইগার লিপিং জর্জ’-সহ বেশ কিছু পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে টাইফুন মেসাকের প্রভাব কাটিয়ে উঠতে থাকা দক্ষিণ চীনের গুয়াংজি অঞ্চলের একাংশ এখন নতুন করে বৃষ্টির কবলে পড়ার শঙ্কায় রয়েছে।
চীনের বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, রোব থেকে মঙ্গলবার পর্যন্ত পূর্ব গুয়াংজির কিছু এলাকায় ৩০০ থেকে ৪৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এটি ওই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় ৩০ শতাংশের সমান।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরের উপকণ্ঠে শুক্রবারের ভূমিধসের পর নিখোঁজ ৩৪ জনকে উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দুই দিনের বেশি সময় পার হয়ে যাওয়ায় নিখোঁজদের স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

-1-320x167.webp)



