দক্ষিণ চীনে ভারি বৃষ্টির সতর্কতা; চংকিংয়ে ভূমিধসে নিখোঁজ ৩৪
দক্ষিণ চীনের বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। একই সঙ্গে চংকিং শহরসহ বেশ কিছু এলাকায় ভূতাত্ত্বিক দুর্যোগের সতর্কতাও দেয়া হয়েছে। চংকিংয়ে গত শুক্রবার বৃষ্টিজনিত ভূমিধসে আটজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ৩৪ জন নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।