আজ (শনিবার, ১৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহরের মিরপুরে ‘তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যে দলটা স্বাধীনতার একমাত্র মালিক সেজেছে, তাদের কারণেই আজ দেশের বড় বড় শিল্প ধ্বংসের মুখে। পাকিস্তানের যে রাজধানী বা উন্নয়ন হয়েছিলো, তা কিন্তু আমাদের এ দেশের পাটের টাকা দিয়েই হয়েছিলো। অথচ আজ দুঃখের বিষয় হলো— যে পাট ও চা নিয়ে আমরা আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই আওয়ামী লীগের হাতেই সেই দুটি জিনিস ধ্বংস হয়ে গেছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সত্তরের দশকের শেষের দিকে আমি যখন চায়না গিয়েছিলাম, তখন সেখানে আজকের এই তাঁত বোর্ডের মতো একটি মডেল দেখে এসেছিলাম। আজকে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। অথচ চায়না কিন্তু আজ সেখান থেকে সরে অনেক ওপরে, হাই-টেকনোলজিতে চলে গেছে।’
তিনি আরও বলেন, ‘এই প্রশিক্ষণ কেন্দ্রটি সঠিকভাবে পরিচালিত হলে এবং যারা এখান থেকে শিক্ষা নেবে, তারা ক্ষুদ্র ব্যবসা থেকে নিজেদের বড় বড় ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত করতে পারবে। বিশেষ করে সিরাজগঞ্জের মতো তাঁত সমৃদ্ধ অঞ্চলের মানুষের জন্য এটি একটি বড় সুযোগ তৈরি করবে।’
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





