পাট
বগুড়ায় পাটের জমজমাট কেনাবেচা: ভালো দামে খুশি কৃষক, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

বগুড়ায় পাটের জমজমাট কেনাবেচা: ভালো দামে খুশি কৃষক, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

বগুড়ার হাট বাজারে শুরু হয়েছে পাটের কেনাবেচা। গত বছরের চেয়ে এবার ভালো দাম পাচ্ছেন কৃষক। তবে ব্যবসায়ীদের অভিযোগ- পাটকলগুলো ধীর গতিতে কিনছে পাট, বাকি রাখছে টাকা। এতে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে বাজার ঠিক রাখার পরামর্শ কৃষি কর্মকর্তার।

ফরিদপুরে প্রায় ২ লাখ টন পাট উৎপাদনের আশা

ফরিদপুরে প্রায় ২ লাখ টন পাট উৎপাদনের আশা

দেশের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও জাগ দেয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় এবার পাটের ফলন, রং ও গুণগত মান ভালো হয়েছে। কৃষি বিভাগের আশা, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৬ হাজার টন পাট উৎপাদন হবে।

নওগাঁর বাজারে উঠছে সোনালি আঁশ; ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

নওগাঁর বাজারে উঠছে সোনালি আঁশ; ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

দীর্ঘ প্রতীক্ষা আর আঁশ ছাড়ানোর পর নওগাঁর হাট-বাজারে উঠতে শুরু করেছে সোনালি আঁশ পাট। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। সরবরাহ কম ও চাহিদা থাকায় গত বছরের তুলনায় এবার প্রতি মণে প্রায় ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পাট। কৃষক ও সংশ্লিষ্টরা বলছেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো গেলে এ অঞ্চলে পাটের আবাদ আরও বাড়বে।

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ; উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৫ হাজার টন

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ; উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৫ হাজার টন

চলতি মৌসুমে ফরিদপুর জেলায় ৮৭ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা পাট কাটা, জাগ দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনুকূল আবহাওয়ার কারণে এবার পাটের ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।

আ.লীগের হাতেই দেশের পাট-চা শিল্প ধ্বংস হয়েছে: জ্বালানিমন্ত্রী

আ.লীগের হাতেই দেশের পাট-চা শিল্প ধ্বংস হয়েছে: জ্বালানিমন্ত্রী

আওয়ামী লীগের হাতেই দেশের পাট ও চা শিল্প ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, ‘যে পাট ও তাঁত শিল্পের ওপর ভিত্তি করে এদেশের অর্থনীতি গড়ে উঠেছিলো এবং যার অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনস্বীকার্য ছিলো, সেই গৌরবময় ঐতিহ্যকে একটি দল সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলতি মৌসুমে কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে সরকার তাদের নিরবচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে।

ভরা মৌসুমে লাভ না পেয়ে হতাশ ফরিদপুরের পাট চাষি

ভরা মৌসুমে লাভ না পেয়ে হতাশ ফরিদপুরের পাট চাষি

ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে পাট। সংসারের দৈনন্দিন খরচ মেটাতে উৎপাদিত পণ্য নিয়ে আসছেন চাষিরা। বিভিন্ন বাজারে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে সোনালী আঁশ। তবে ভরা মৌসুমে ভালো লাভ না পেয়ে মলিন চাষিদের মুখ। তারা বলছেন, শুরুতেই চড়া দামে ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে পাট খেতে পরিচর্যা করা হয়েছে, শ্রমিকের বেতনও ছিলো বেশি। এতে বেড়েছে উৎপাদন খরচ।

লন্ডনে তিন দিনের পাটপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত

লন্ডনে তিন দিনের পাটপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশের পাট শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও এর পণ্য নিয়ে নতুন করে জানলেন ভিনদেশিরা। লন্ডনে অনুষ্ঠিত হওয়া পাট পণ্যের প্রদর্শনীতে গিয়ে এমনটাই জানালেন তারা। তিন দিনের এ আয়োজনে দেশি বিদেশি দর্শকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আর আয়োজকরা জানালেন আন্তর্জাতিক বাজারে দেশিয় পাটপণ্যের বাণিজ্যিক সম্ভাবনার কথা।

পাটের ছাড়া পলিথিন বা অন্য ব্যাগ বহন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

পাটের ছাড়া পলিথিন বা অন্য ব্যাগ বহন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট পণ্যের এমন উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করবে তার মন্ত্রণালয়। তবে পাটের ব্যাগ ছাড়া পলিথিন বা অন্য ব্যাগ কেউ বহন করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেন তিনি।

মেহেরপুরে পাট চাষে বাম্পার ফলন; ব্যস্ত সময় পার করছেন চাষি

মেহেরপুরে পাট চাষে বাম্পার ফলন; ব্যস্ত সময় পার করছেন চাষি

মেহেরপুরে সুদিন ফিরেছে সোনালী আঁশ পাটের। বিগত দিনে তীব্র খরা আর অনাবৃষ্টিতে পাট আবাদে চাষি মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে চিত্র বদলেছে। অনুকূল আবহাওয়া আর পাটের ভালো দাম হওয়ায় চলতি বছর রেকর্ড পরিমাণ পাটের আবাদ হয়েছে। যা থেকে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় পাঁচশ কোটি টাকা।

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে এফএওর সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন পরিচালকের বৈঠক

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে এফএওর সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন পরিচালকের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরের সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক আনপিং ইয়ি। আজ (বুধবার, ২৩ জুলাই) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থলপথে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা: সংকটের মুখে পাট ও পাটজাত পণ্য

স্থলপথে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা: সংকটের মুখে পাট ও পাটজাত পণ্য

স্থলপথে ৯টি পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় সংকটের মুখে পড়েছে দেশিয় পাট ও পাটজাত পণ্য। উত্তরের জেলা নাটোরের গোডাউনে আটকা পড়েছে শত শত টন পাটের তৈরি পণ্য। এতে, কর্মসংস্থান হারানোর পাশাপাশি ক্ষুদ্র পাটকলও বন্ধ হওয়ার শঙ্কায় রপ্তানিকারক ও চাষিরা। সেই সঙ্গে বছরে প্রায় দুশো কোটি টাকার পণ্য রপ্তানিও মুখ থুবড়ে পড়ার শঙ্কা তাদের।