গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয় অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।
আরও পড়ুন:
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থীকে হাঁটু বা কোমরসমান পানি ভেঙে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে গেছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।




