
ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করেছে আইসিসি
পরিচালনা সংক্রান্ত জটিলতার কারণে ছয় মাসের জন্য ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করেছে আইসিসি। কানাডিয়ান ক্রিকেটের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই নিষেধাজ্ঞা। কারণ সহযোগী দেশগুলোকে আইসিসির অর্থায়নের ওপর অনেকাংশে নির্ভর করতে হয়।

স্থগিত মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট, অনিশ্চয়তায় যাত্রীরা
সৌদি আরব-ওমানের কিছু ফ্লাইট ছাড়লেও স্থগিত মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ বিমান। আর এতে ভোগান্তি, অনিশ্চয়তা আর উৎকণ্ঠা কাটেনি যাত্রীদের। গতকাল (রোববার, ১ মার্চ) রাতে ওমান ও সৌদি আরবের রিয়াদ, জেদ্দা এবং মদিনাগামী সরাসরি কিছু ফ্লাইট চালু হলেও এসব রুটে ট্রানজিট টিকেটের যাত্রীদের পড়তে হয়েছে বেকায়দায়। এছাড়া রাতে, দুবাইগামী ৪টি, শারজার ২টিসহ দোহার, কুয়েত ও বাহরাইনের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত
বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।

নির্বাচন স্থগিত বা বাতিল হতে পারে যেসব কারণে
বাংলাদেশের সংবিধানে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রধান আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ (Representation of the People Order - RPO)। দীর্ঘ সময় ধরে এর ৯১ (ক) ধারাটি আলোচনায় রয়েছে, যেখানে ভোট বন্ধের ক্ষমতা নিয়ে কথা বলা হয়েছে।

জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠান স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) এ ইশতেহার প্রকাশের। আজ শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না।

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ। দুপুর দুইটায় আদেশ দিবেন হাইকোর্ট।

সাত কলেজের আজকের আন্দোলন স্থগিত
সাত কলেজের শিক্ষার্থীদের আজকের আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত একই রকমভাবে রাজধানীর তাঁতীবাজার, সাইন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে আন্দোলন চলবে।

পে-কমিশনের সভা স্থগিত: নবম পে-স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে আসছে বড় পরিবর্তন
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল (9th National Pay Scale) নিয়ে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য পূর্ণ কমিশনের সভা স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির (Public Holiday) কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বেতন কমিশন (Pay Commission)।

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামীকাল বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা (Junior Scholarship Exam) স্থগিত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (Dhaka Education Board) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

জকসু নির্বাচন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের পূর্ণাঙ্গ শাটডাউন স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার্স সমিতি তাদের পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) অফিসার্স সমিতির সভাপতি সংবাদ মাধ্যমের কাছে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিশ্চিত করে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় আশ্বাসের প্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ-ভারত সীমান্তে তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা, একটির কার্যক্রম স্থগিত
দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা তিনটি স্থলবন্দর বন্ধ ও একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।