আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার হবেন এমি। পেছনে ফেলবেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলকে।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেই ফিল্লোলকে স্পর্শ করেছিলেন মার্তিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এ গোলরক্ষক।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলকিপার মাঠে নেমেছেন। তবে সবাইকে ছাড়িয়ে এবার একক উচ্চতায় ওঠার সুযোগ দিবুর সামনে।





