ট্রাম্প ও সৌদি যুবরাজের ফোনালাপ; আলোচনায় ইরান প্রসঙ্গ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান গত গতকাল (শুক্রবার, ১০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনাসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা এসপিএ। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

এসপিএর প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তারা বেশ কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করেছেন।

ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাসহ অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় নৌ চলাচল ও সমুদ্রপথের নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দেয়া হয়। পাশাপাশি অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে সহায়ক সব পদক্ষেপকে সমর্থন জানানোর বিষয়েও উভয় নেতা একমত হন।

এএম