
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন মোড়, মধ্যস্থতায় সৌদি আরব
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি ফোনালাপেই বদলে গেল দৃশ্যপট। ইরানে নতুন করে হামলার হুমকি দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে জানিয়ে দিলেন, আপাতত হামলা হচ্ছে না। শর্ত একটাই—দ্রুত চুক্তি করে খুলে দিতে হবে হরমুজ প্রণালি, বন্ধ করতে হবে পারমাণবিক কর্মসূচি। তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলছে, হামলা বন্ধের অনুরোধের কথাটি ‘আরেকটি নতুন মিথ্যা’। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে দুই প্রিন্সের অন্তহীন লড়াই
পারমাণবিক শক্তি বিকাশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক চুক্তিটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) জন্য বড় একটি রাজনৈতিক বিজয় হিসেবেই দেখা হচ্ছে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে ঘায়েল করেছেন। মূলত তিনি বার্তা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক প্রযুক্তি সরবরাহ না করে, তবে সৌদি আরব চীন, পাকিস্তান কিংবা এমনকি রাশিয়ার সঙ্গেও এ বিষয়ে হাত মেলাতে দ্বিধা করবে না। মিডল ইস্ট মিররের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প ও সৌদি যুবরাজের ফোনালাপ; আলোচনায় ইরান প্রসঙ্গ
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান গত গতকাল (শুক্রবার, ১০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনাসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা এসপিএ। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

সাংবাদিক জামাল খাসোগি হত্যা: সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ প্যারিসের
২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছেন ফ্রান্সের এক তদন্তকারী বিচারক। মানবাধিকার সংগঠনগুলোর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হচ্ছে বলে আজ (শনিবার, ১৬ মে) ফরাসি একটি সূত্র নিশ্চিত করেছে। ফ্র্যান্স২৪ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান বন্ধে সৌদি আরবের হস্তক্ষেপের দাবি নাকচ
হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে মার্কিন সামরিক অভিযান স্থগিত নিয়ে করা প্রতিবেদনটি অস্বীকার করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদের হস্তক্ষেপে এই অভিযান বন্ধের ঘোষণা দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফোনালাপে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ!
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি নতুন একটি তথ্য সামনে এসেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুবরাজ সালমানকে ট্রাম্পের প্রশ্ন, রাতে কীভাবে ঘুমান?
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি অতর্কিত প্রশ্ন ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতে কীভাবে ঘুমান যুবরাজ? কীভাবে?