আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ দফার একটি নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ৭টি দফা হলো—
- ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া বা নদীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে নৌযান চালানো যাবে না।
- প্রতিটি হাউসবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত ও মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং এবং জরুরি উদ্ধার সরঞ্জাম রাখতে হবে।
- কোনো নৌযানেই অতিরিক্ত যাত্রী বা পর্যটক বহন করা সম্পূর্ণ পরিহার করতে হবে।
- আবহাওয়ার পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং স্থানীয় প্রশাসনের দেয়া সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
- হাওরের পর্যটন এলাকায় যাত্রা শুরুর আগেই পর্যটকদের নিরাপত্তার নিয়মাবলি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে স্পষ্টভাবে বুঝিয়ে বলতে হবে।
- জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
- পরিস্থিতির আরও অবনতি ঘটলে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী হাউসবোট বা নৌযান চলাচল অবিলম্বে সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, ‘যেহেতু জেলার নদ-নদীর পানি বাড়ছে, সেক্ষেত্রে এই নির্দেশনা গুলো মেনে চলতে হবে। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





