ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ডের বিষয়ে ন্যাটোর ভূমিকা এবং ইরানের বিষয়ে সহায়তা করতে অস্বীকার করায়’ তিনি জোটের ওপর অসন্তুষ্ট। এই ইস্যুতে যেসব দেশ সাহায্য করেনি, তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।
তবে ট্রাম্পের ক্ষোভের সবচেয়ে বেশি চাপ পড়েছে স্পেনের ওপর। তিনি জানান, দেশটির সঙ্গে তিনি ‘কিছুই করতে চান না’। ট্রাম্প বলেন, ‘ন্যাটোতে স্পেন একটি ভয়াবহ অংশীদার। তারা অংশ নেয় না, টাকা দেয় না। স্পেনের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে ভ্রমণসহ সব বাণিজ্য বন্ধ করে দিন। আমরা কিছুই চাই না। দেখবেন, তারা দৌড়ে ফিরে আসবে, অবশ্যই তারা দৌড়ে ফিরে আসবে।’





