দুই দশক পর গাজায় শাসন ছাড়ার ঘোষণা হামাসের

হামাসের মুখপাত্র হাজিম কাসিম
হামাসের মুখপাত্র হাজিম কাসিম | ছবি: সংগৃহীত
0

গত দুই দশক শাসনব্যবস্থা পরিচালনার পর গাজায় শাসন ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছে হামাস। গতকাল (সোমবার, ৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের গণমাধ্যম দপ্তরের প্রধান।

উপত্যকাটির শাসনভার পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত একটি অন্তর্বর্তী প্রশাসনকে স্বাগত জানিয়েছে হামাস। যদিও গাজায় আংশিক কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়নে এ ঘোষণা কী-না তা এখনও জানা যায়নি।

হামাস জানায়, প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত রয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দাবি মেনে নিরস্ত্রীকরণে সম্মত নয় হামাস। আইনসভা নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে ফাতাহ’র কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।

জেআর