পাহাড় থেকে গড়িয়ে পড়া গাছের গুঁড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু

গাছের গুঁড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন লক্ষ্মীবিলাশ চাকমা
গাছের গুঁড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন লক্ষ্মীবিলাশ চাকমা | ছবি: এখন টিভি
0

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় থেকে গড়িয়ে পড়া গাছের গুঁড়ির আঘাতে লক্ষ্মীবিলাশ চাকমা (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে।

লক্ষীবিলাশ চাকমা মৃত দ্রোনোচার্জ্য চাকমার ছেলে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লক্ষীবিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, রাতে বৃষ্টিপাতের ফলে বসত ঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষীবিলাশ চাকমা সেই ধসে পড়া মাটি সরাতে যান। এসময় ওপর থেকে গাছের গুঁড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস দেন। এছাড়াও ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করে মাইকিং করা হয়।

বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করছে।

এসএইচ