আজ (সোমবার, ৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা তো সরকারি স্কুলে যান আর না যান, পড়াশোনা করান আর না করান, মাস গেলে একটা বেতন আছে সরকারের। আপনার অবসরের পেনশন ও গ্র্যাচুইটি আছে। কিন্তু বলুন তো মাদরাসায় কি কোনো সরকারি বেতন আছে? নেই; কোনো পেনশন ও গ্র্যাচুইটি নেই।’
তিনি বলেন, ‘প্রত্যকটা মাদরাসার শিক্ষক মনে করেন উচিত শিক্ষা দেয়া তাদের দায়িত্ব ও কর্তব্য। এটা তাদের আমানত মনে করে সরকারের বেতন ছাড়াই নানাভাবে যে সহযোগিতা পায়, সেখান থেকেই সামান্য কিছু বেতন পায়। তারা বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা দেয়। ওখান থেকে কিছু পায়, অনেক টেনেটুনে তার সংসার চলে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘মাদ্রাসায় এতো সুন্দর লেখাপড়া হয় যে, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্ডারগার্টেন থেকে পাস করে যারা উপরে উঠেছে, তাদের সংখ্যা উল্লেখযোগ্য। যারা ইংলিশ স্কুল থেকে পাস করেছে; ওই প্লে-গ্রুপ, নার্সারি এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন তাদের সংখ্যা উল্লেখযোগ্য।’
এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় এসময় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান এবং সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা প্রমুখ।




