বাজেটে ১৪৬. ২৭ কোটি টাকা রাজস্ব এবং ৬৭৬.০৩ কোটি টাকা উন্নয়ন বাজেট। একই সঙ্গে এ সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেট পাস হয়।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ব্যয় ৩৫ কোটি ৭৪ লাখ, শিক্ষা খাতে ব্যয় ৪ কোটি ৬৫ লাখ, স্বাস্থ্য খাতে ব্যয় ৬ কোটি ৫০ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৬ কোটি ৬০ লাখ, বিদ্যুৎ প্রকৌশল/সড়কবাতি খাতে ১১ কোটি, রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি টাকা, খাল ও ড্রেন খনন কাজে ২ কোটি টাকা এবং উন্নয়ন হিসেবে ৬৭৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ‘জনকল্যাণমুখী কাজে নিজেদের সম্পৃক্ত করে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। জনগণের নিরবচ্ছিন্ন সেবা যেন বিঘ্নিত না হয় সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।’
সিটি প্রশাসক বলেন, ‘নগরজুড়ে নানা উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। নাগরিকগণ ইতোমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে।’
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসান, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।





