আজ (রোববার, ৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ-সংক্রান্ত বহিষ্কারাদেশ জারি করা হয়।
জানা যায়, ব্রাজিলের জয়ের পর থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন মিন্টু। সেই নাচের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।





