১৬ বছর বয়সেই ডাউম্যানের নামের পাশে ৩ ওয়ার্ল্ড রেকর্ড

ম্যাক্স ডাউম্যান
ম্যাক্স ডাউম্যান | ছবি: সংগৃহীত
0

আর্সেনালের ১৬ বছর বয়সী তরুণ তারকা ম্যাক্স ডাউম্যানের নামের পাশে যুক্ত হলো তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ।

ইংলিশ ও ইউরোপীয় ফুটবলে দারুণ অভিষেকের স্বীকৃতি হিসেবে গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সনদ তুলে দিয়েছে। চ্যাম্পিয়নস লিগে খেলা এবং ১৬ বছর ৭৩ দিনে প্রিমিয়ার লিগে গোল করার পাশাপাশি সবচেয়ে কম বয়সে প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড এখন ডাউম্যানের দখলে।

এই অসাধারণ অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফুটবল এডিশন ২০২৭-এর বিশেষ তালিকা ‘ক্লাস অব টোয়েন্টি সেভেন’-এ স্থান পেয়েছেন তিনি।

লামিন ইয়ামাল, জুড বেলিংহাম ও আর্লিং হালান্ডের মতো বিশ্বসেরা তারকাদের এই তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ডাউম্যানকে দিয়েই শুরু হয়েছে উদ্বোধনী প্রোফাইল।

এফএস