পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে ১১ জুলাই

যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইরানের পতাকা | ছবি: সংগৃহীত
0

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে আগামী ১১ জুলাই পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা হতে পারে। গতকাল (শনিবার, ৫ জুলাই) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে গুরুত্ব পাবে মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দ হওয়া সম্পদ এবং পারমাণবিক ইস্যু। তবে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে এবারের আলোচনা সরাসরি হবে নাকি পরোক্ষ এ বিষয়ে এখনও নিশ্চিত করেনি কোন পক্ষই। তেহরানের পক্ষ থেকে এ বৈঠকে কে বা কারা প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে খামেনির দাফনের পরে জানানো হবে।

এর আগে গেলো ১৮ জুন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ৪ দিন পর সুইজারল্যান্ডের জেনেভায় কাঠামোগত চুক্তিতে পৌঁছায় দু’দেশ।

ইএ