আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে বহুতল এ ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন:
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নমুজ্জামান বলেন, ‘হাজী বাশার সুপার মার্কেটের ভবনে, খাজা টাওয়ারে মাত্র একটা সিড়ি, সেটা মাত্র দুই ফিট। প্রত্যেকটা গুদামের শাটারে তালা লাগানো ছিলো। সেখানে আগুন নেভানো অনেক চ্যালেঞ্জিং ছিলো।
তিনি আরও বলেন, ‘প্লাস্টিক, ছাতা, ইলেকট্রিক মালামাল ছিলো এখানে। সেগুলো সরানো সময়সাপেক্ষ। আশপাশের কোথাও আগুন ছড়ায় নাই। আগুন লাগার কারণ জানা যায়নি। কমিটি গঠন করে কারণ জানানো হবে। অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলো না। ভিড়ের জন্য আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে।’





